২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় কারখানা বন্ধ

অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়ায় এক তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 02:46 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

শনিবার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকার ‘হ্যানরো ফ্যাশনস লিমিটেড’ কারখানাটির মূল ফটকে বন্ধের সঙ্গে ৫৯ শ্রমিককে সাময়িক বরখাস্তের নোটিস ঝুলিয়ে দেয়া হয়।

শিল্প পুলিশ-১ আশুলিয়া অঞ্চলের উপ সহকারী পরিচালক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘হ্যানরো ফ্যাশনস লিমিটেড’ কারখানার প্রায় ১২শ’ শ্রমিক গত কয়েকদিন ধরে বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিল।

বৃহস্পতিবার আন্দোলনরত শ্রমিকরা কারখানার ভেতরে ভাংচুর করে বেরিরে যায়। পরে ওই দিনই কারখানার প্রশাসনিক কর্মকর্তা ২৮ শ্রমিকের বিরুদ্ধে আশুলিয়া থানায় ভাংচুরের মামলা দায়ের করেন।

পরে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধের সিদ্ধান্ত নেয়।

সকালে শ্রমিকরা কারখানার মূলফটকে শ্রমিক বরখাস্তসহ কারখানার অনিদির্ষ্টকাল বন্ধের নোটিস দেখে শ্রমিকরা আবার ক্ষুব্ধ হয়ে ওঠে।

তারা কারখানা খুলে দেয়াসহ বরখাস্ত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ শুরু করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান শিল্প পুলিশ কর্মকর্তা সাত্তার।