রাজশাহী থেকে গলাকাটা লাশ উদ্ধার
রাজশাহী মহানগরী থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে মহানগরীর অক্ট্রয় মোড় এলাকার একটি ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।
মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ জানান, ড্রেনের ভেতরে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
শার্ট ও প্যান্ট পরনে থাকা ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।
