২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় আইনজীবী নিহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক আইনজীবী নিহত হয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2013, 07:42 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

শুক্রবার ইছাখালী বাজারে এ দুর্ঘটনায় নিহত চন্দ্রনাথ চৌধুরী (৫৪) চট্টগ্রাম জজ আদালতের আইনজীবী। থাকতেন নগরীর হাজারী লেইনে।

এই দুর্ঘটনায় তাকে বহনকারী সিএনজি অটোরিকশার চালক আহত হয়েছেন। তবে তার নাম জানাতে পারেনি পুলিশ।

রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টার দিকে ইছাখালী বাজারে চট্টগ্রামগামী একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীতমুখী সিএনজি অটোরিকশাটির সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে ওই আইনজীবীর মৃত্যু হয়।

পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চন্দন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মার শ্রাদ্ধ উপলক্ষে বাড়ি যাচ্ছিলেন চন্দ্রনাথ চৌধুরী।

চন্দ্রনাথ চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি চন্দন দাশ ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।