২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৬ ব্যক্তি

ভারতের জম্মু কাশ্মিরের একটি কারাগার থেকে ছয় বছর পর মুক্ত হয়ে দেশে ফিরলো ছয় ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2013, 02:48 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

বৃহস্পতিবার সন্ধায় বেনাপোল চেকপোস্টে বিএসএফ তাদেরকে হস্তান্তর করে জানিয়েছেন চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি কামরুজ্জামান।

এরা হলেন- জাকির হোসেন (২৫), আনছার আলী (২৭), ইলিয়াস আলী (২৫), সারিকান্দি চন্দ্র (২৭), রুস্তম আলী (৪১) ও সিদ্দিকুর রহমান (৩১)।

এদের ৪ জনের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাতপুর উপজেলায় ও অপর এক জনের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়।

ওসি কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৭ সালে ভারতের জম্মু কাশ্মির পুলিশের হাতে আটক হন তারা। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের ৬ বছরের কারাদণ্ড হয়। জম্মু কাশ্মির আমলা সেন্ট্রাল কারাগারে সাজাভোগ শেষে তারা দেশে ফিরে আসে।

ফেরত আসা ব্যক্তিদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ইমিগ্রেশন পুলিশের এই কর্মকর্তা।