গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন
গাজীপুর সদর উপজেলায় একটি পোশাক কারখানার গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
“আগুন দ্রুত গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং সেখানে রাখা মালামাল পুড়ে যায়।”
গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জাফর জানান।
এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি অগ্নিনির্বাপক বাহিনী।
