রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের প্রেস ক্লাবের সামনে শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ফল পুনর্মূল্যায়ন, সেশন জট কমানো, শিক্ষক নিয়োগ, সেমিস্টার পদ্ধতি চালু এবং ষাট দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশসহ সাত দফা দাবির সমর্থনে এ মনববন্ধন হয়।
কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনের মুজিব সড়কে অবস্থান নিলে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়।
পরে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে।
