গাইবান্ধায় এনজিও কার্যালয়ে ডাকাতি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় ডাকাতি সংগঠিত হয়েছে।
উপজেলার ফজলুপুরে বুধবার গভীর রাতে এস কে এস ফাউন্ডেশনের কার্যালয়ে এই ডাকাতি হয় বলে জানান ফুলছড়ি থানার ওসি মশিউর রহমান।
সেখানে আবাসিকভাবে থাকা এনজিওটির কর্মকর্তা-কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ২ লক্ষাধিক টাকা ও ৫/৬টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
পরে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাত দল নদী পথে নৌকায় করে পালিয়ে যায়।
পুরো ঘটনার তদন্ত চলছে বলেও জানান ওসি।
