গাজীপুর জেলা জামায়াতের আমীরসহ গ্রেপ্তার ৫
হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে গাজীপুর জেলা জামায়াতের আমীর মো. আবুল হাসেম খানসহ জমায়াত-শিবিরের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার ভোরে তাদেরকে শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জামাল উদ্দিন ও তার স্ত্রী মহিলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নাজমুন নাহার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নাসরুল্লাহ, জামায়াত নেতা কামরুজ্জামান।
র্যাব-১ এর সহকারী পরিচালক মোস্তাক সরকার ঘটনার সত্যতা স্বীকার করেন।
এছাড়া মঙ্গলবারের গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় আরো ৩ শিবিরকর্মী গ্রেপ্তার করেছে পুলিশ।
জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, আটককৃতরা হলেন- সোহেল রানা (২৫), আসাদুজ্জামান (২৩) ও মাহমুদুল হাসান (২৩)।
