২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের পর সিলেটে শিবিরের ভাংচুর

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় ঘোষণার পর পরই সিলেট শহরে যানবাহন ভাংচুর করেছে ইসলামী ছাত্রশিবির।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 10:20 AM

Updated : 25 Apr 2022, 07:00 PM

বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আলবদর প্রধানের ফাঁসির রায় ঘোষণা করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ৩টার দিকে নগরীর মিরাবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস থামিয়ে আগুন দেয় শিবিরকর্মীরা। বাসটি সিলেট থেকে জাফলং যাচ্ছিল। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এছাড়া দুপুর ২টার দিকে জামায়াত-শিবিরকর্মীরা নগরীর সুবিদবাজার, কুমারগাঁও তেমুখী ও চন্ডীপুল এলাকায় ঝটিকা মিছিল বের করে সড়ক অবরোধ করার চেষ্টা করে।

এ সময় সুবিদবাজার ও কুমারগাঁও তেমুখীতে মিছিলকারীদের সঙ্গে  র‌্যাব-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ তেমুখী থেকে সাত শিবিরকর্মীকে আটক করে।

দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত, জালালাবাদ থানার ওসি গৌওসুল আলম  এবং কোতয়ালী থানার ওসি নাসির উদ্দিন মোহাম্মদ এসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।