২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীর মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ

ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 05:46 PM

Updated : 25 Apr 2022, 06:59 PM

মঙ্গলবার বিকালে যৌন নির্যাতনের শিকার ওই ছাত্রের মা বাদি হয়ে থানায় মামলাটি করেন।

মামলায় মো. শফিক নামের ওই শিক্ষককে আসামি করা হয়েছে।

হাটহাজারী থানার ওসি লিয়াকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পৌরসভার ফটিকা গ্রামের আবু হুমায়রা আর্দশ হেফজখানার এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে তার মা বাদি হয়ে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন।

শফিক হাটহাজারী উপজেলার বাগানবাজার ইউনিয়নের পুরান রামগড় গ্রামের কাজী বাড়ির করিমুল হকের ছেলে।

মামলার পর থেকে ওই শিক্ষক পলাতক বলে পুলিশ জানিয়েছে।

নির্যাতনের শিকার মাদ্রাসা ছাত্র গত ৪ ফেব্রুয়ারি ওই মাদ্রাসায় প্রথম শ্রেণীতে ভর্তি হয়।

হাটহাজারী থানার উপ-পরিদশর্ক (এসআই) নজরুল ইসলাম জানান, গত ৬ জুলাই ঘটনাটি ঘটে। এরপর ওই ছাত্রকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মানসিক বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানতে পেরেছি।