জামায়াতের ৯৭ কর্মীর বিরুদ্ধে মামলা
ঝিনাইদহে হরতালের আগের রাতে ট্রাকে আগুন দেয়ার ঘটনায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ৯৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, সোমবার রাতে কচুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এবারত আলি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৫৫ জনকে আসামি করা হয়েছে।
এরপর চালক ও সহকারী পালিয়ে গেরে তারা ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দেয়। এতে চারটি ট্রাক পুড়ে যায়।
জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে মানবতবিরোধী অপরাধ মামলায় রায় দেয়ার দিন সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যার হরতাল ডাকে দলটি।
