বিজয়নগরে পুলিশকে মারধরের ঘটনায় মামলায়
রাজধানীর বিজয়নগরে পুলিশের ওপর হামলার ঘটনায় দেড়শ’ জামায়াত-শিবিরকর্মীকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
রোববার রাতে পল্টন থানায় ওই থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
পল্টন থানার ওসি গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকজমকে বলেন, মামলায় ছাত্রশিবিরের সেক্রেটারী আব্দুল জব্বারকে ও বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুল ইসলাম মাসুদকে আসামি করা হয়েছে।
এছাড়াও আরো অজ্ঞাতনামা দেড়শ’ জামায়াত শিবির নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
রোববার বেলা ২টার পর পল্টন মোড় থেকে বিজয়নগরের পানির ট্যাঙ্কের মাঝামাঝি এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হামলায় আহত হন পল্টন থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন, এসআই নাসির উদ্দিন ও এএসআই রফিকুল ইসলাম।
এসময় পুড়িয়ে দেয়া হয় আলমগীরের গাড়ি এবং কয়েকটি হাতবোমাও ফাটানো হয়।
