স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন অর্থমন্ত্রী
স্বাস্থ্যপরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এই সফরে জাপানও যাচ্ছেন তিনি, সেখানে জাইকা প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বুধবার জাপানের পথে ঢাকা ছাড়বেন মুহিত। সেখানে জাইকা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পাশাপাশি আরো কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
অর্থমন্ত্রী ২২ জুলাই তিনি সিঙ্গাপুর যাবেন। সেখানে ন্যাশনাল হার্ট সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার পর ২৩ জুলাই তিনি দেশে ফিরবেন।
