২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে দুর্ভোগ সীমান্ত পারাপারের যাত্রীদের  

জামায়াতে ইসলামীর ডাকা হরতালে সোমবার ভারত থেকে আসা কয়েকশ’ পাসপোর্টধারী যাত্রী বেনাপোলে আটকা পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 08:09 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

সকাল থেকে দূরপাল্লার কোনো বাস বেনাপোল না ছাড়ায় বিভিন্ন বাস কাউন্টার ও আবাসিক হোটেলে অবস্থান করছেন যাত্রীরা।

তবে, ট্রেন চলাচল স্বাভাবিক থাকায় অনেকেই রেলপথে গন্তব্যে যাত্রা করেছেন।

ঈগল পরিবহনের স্থানীয় কার্যালয়ের প্রধান এম আর রহমান রাশু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের নির্দেশে বাস বন্ধ রাখা হয়েছে।

নতুন কোনো সিদ্ধান্ত না এলে রাতে বাস ছাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। 

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক কামরুজ্জামান জানান, ভারত-বাংলাদেশ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তবে আউটগোয়িং পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা অন্য দিনের তুলনায় কম।

ঢাকার এক ব্যবসায়ী সমেস্বর গোলদার বলেন, স্ত্রী ও শাশুড়িসহ তিনি সকালে ভারত থেকে দেশে ফিরেছেন। কিন্তু হরতালের কারণে বাড়ি ফিরতে পারছেন না। এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ করেন তিনি।

পরিবার নিয়ে বাংলাদেশ বেড়াতে এসে আটকে পড়া ভারতের পুলিয়া রানাঘাটের বিজন পাল বলেন, “প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পরিবার নিয়ে আমরা এখানে আছি।