২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মিছিল, সড়ক অবরোধ

জামায়াতের হরতালে সোমবার সকালে সিলেট নগরীতে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধ করেছে দলের কর্মীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 05:55 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নাশকতা ঠেকাতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশসহ র‌্যাব ও বিজিবির টহল চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে পাঠানটুলা থেকে একটি মিছিল বের করে ছাত্র শিবির সমর্থকরা।

সুবিদবাজার এলাকায় গিয়ে তারা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে এবং সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এরপর পুলিশ আসার পেয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

সকাল থেকে নগরীতে অভ্যন্তরীণ কিছু যানবাহন চলাচল করলেও দূরপাল্লার কোনো বাস সিলেট ছেড়ে যায়নি।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, সিলেট থেকে ট্রেন ছেড়েছে নির্দিস্ট সময়ে।

জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার রায় দেয়ার দিন সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।