ঝিনাইদহে ছাত্র অপহরণ, মুক্তিপণ দাবি
ঝিনাইদহে মুক্তিপণের জন্য এক মাদ্রাসাছাত্রকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
মো. মহসিন ( ১৪ ) নামের ওই মাদ্রাসাছাত্রকে শনিবার অপহরণ করা হয়।
মহসিন ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামের হোসেন মণ্ডলের ছেলে। সে শহরের আরাপপুর মাদ্রাসায় থেকে পড়াশুনা করত।
হোসেন মণ্ডল জানান, শনিবার মাদ্রাসা থেকে বের হলে কোন এক সময় তাকে অপহরণ করা হয়। পরে মোবাইল ফোনে তার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
“মাঝে মাঝে ছেলের হাতে ফোন ধরিয়ে দিয়ে কথা বলাচ্ছে। টাকা না পেলে মেরে ফেলার হুমকি দিচ্ছে।”
ঘটনাটি পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে বলে জানান হোসেন ম-ল।
তবে ঝিনাইদহ সদর থানার ওসি জানান, ছাত্র অপহরণের ঘটনা তাকে কেউ জানায়নি।
