২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেগম রোকেয়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীহল চালু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে একটি ছাত্রী হল চালু করা হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 12:32 PM

Updated : 25 Apr 2022, 06:59 PM

রবিবার বেলা ২টায়  উপাচার্য অধ্যাপক এ কে এম নূর-উন-নবী আনুষ্ঠানিকবভাবে হলটির উদ্বোধন করেন।

এটিই এই বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক হল।

উদ্বোধন অনুষ্ঠানে হল প্রভোস্ট অধ্যাপক সরিফা সালোয়া ডিনা জানান, ৬ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ হলটিতে মোট ৩৪৬ জন ছাত্রী আবাসিক সুবিধা পাবেন।

উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোজাম্মেল হক, নিবন্ধক শাহজাহান আলী ম-ল, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ টি জি এম গোলাম ফিরোজ, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অরুন কুমার সিংহ, বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ হলের আবাসিক শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।