২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়শিয়া যাওয়ার সময় টেকনাফে আটক

সাগর পথে অবৈধভাবে মালয়শিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফে আসা ৯ জনকে আটক করেছে বিজিবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 10:43 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

রোববার বেলা আড়াইটার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের দমদমিয়া চেকপোস্টে একটি যাত্রীবাহি বাস থেকে এদের আটক করা হয়।

এদের মধ্যে যশোর জেলার ৭ জন, পাবনা ও ঝিনাইদহের ১ জন করে রয়েছে।

বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান জানান, সাগর পথে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে টেকনাফ যাচ্ছিল এরা।

এ ঘটনায় দালালদের চিহ্নিত করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।