২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৮

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 12:12 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

শনিবার সকালে জিয়ানগর ডিগ্রি কলেজে এ সংঘর্ষে আহতদের  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার কলেজের একটি শ্রেণিকক্ষে বসে তিন ছাত্রী গান করছিল। এ সময় প্রথম বর্ষের ছাত্র কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও তার বন্ধু পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র রাজিব হোসেন তাদের উত্ত্যক্ত করে।

এ সময়  প্রথম বর্ষের ছাত্র কলেজ ছাত্রলীগ সভাপতি মো. শাওন হাওলাদার  ও তার বন্ধু মো. সালমান প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

তিনি আরো জানান, ছাত্রীদের উত্তক্ত করার বিষয়টি  জানার পর শনিবার এ বিষয়ে একটি বৈঠক ডাকা হয়।  সকাল ১১টার দিকে বৈঠক শুরুর সময় কক্ষের বাইরে জসিম শাওন পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

“সংঘর্ষ ঠেকাতে গিয়ে আমি ও কলেজের কয়েক শিক্ষকসহ ৮ জন আহত হই,” বলেন তিনি।

উপজেলার ইন্দুরকানি থানার ওসি নাসির উদ্দিন মল্লিক জানান, ঘটনা শোনার পরপরই কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে।