নোয়াখালীতে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ
নোয়াখালী জেলা শহরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন একজন।
সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শনিবার সকালের এ ঘটনায় গুলিবিদ্ধ গনেশ চন্দ্র রায়কে (৪২) নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাইজদী পৌর বাজারের পাশে জমি নিয়ে যুবলীগ সদস্য শরীফ উদ্দিন পলাশ ও শহর আওয়ামী লীগের সদস্য তানবির খলিল বাবুর মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
যুবলীগের পলাশ অভিযোগ করেন, বাবুর ছোড়া গুলিতে আহত হন গনেশ।
এ ঘটনায় আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে, জানান ওসি।
