২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মান্নান হাসপাতালে

গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এম এ মান্নান অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2013, 03:16 PM

Updated : 23 Aug 2022, 11:09 AM

Image
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী এম এ মান্নানকে সমর্থকদের ফুলের শুভেচ্ছা।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী এম এ মান্নানকে সমর্থকদের ফুলের শুভেচ্ছা।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি ভাল আছেন।

নির্বাচনে অত্যধিক খাটুনি ও খাবার-দাবারে অনিয়মের কারণে রক্তে শর্করা বেড়ে যাওয়ায় মহাখালীর ডিওএইচএস এর বাসা থেকে মান্নানকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ।

পরিবারের বরাত দিয়ে সুরুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে ৩-৪ দিন হাসপাতালে থাকতে হবে। রমজান মাসেই ওমরা করতে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে মান্নানের।

মান্নান সকলের দোয়া চেয়েছেন।