২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরানহা মাছ বিক্রি করায় জরিমানা

নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলায় পাঁচ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2013, 01:23 PM

Updated : 23 Aug 2022, 11:09 AM

শুক্রবার উপজেলার টরকী বন্দরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

তিনি জানান, রাক্ষুসে মাছ পিরানহা চাষ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।

টরকী বন্দরের এ মাছ বিক্রি করার সময় পাঁচ ব্যবসায়ীকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতে তাদের বিচার করা হয়, বলেন ইউএনও।

তিনি বলেন, মৎস্য আড়ৎদার সাগর বেপারীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস কারাদণ্ড এবং খুচরা বিক্রেতা ইমানুল বেপারী, জব্বার বেপারী, ফারুক বেপারী ও নূরুল হক বেপারী প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডিতরা জরিমানার টাকা পরিশোধ করেছেন বলে জানান ইউএনও।