২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় দুদলের সংঘর্ষ, আহত ১০

আধিপত্য বিস্তার নিয়ে মাগুরা সদরে দুদলের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2013, 10:56 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

ভাবনহাটি গ্রামে শুক্রবার এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

আহত আজিজুল ইসলাম ও মুকুল হোসেনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া ইবাদত হোসেন, শহিদুল ইসলাম, আমজাদ হোসেনসহ আরো অন্তত আটজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

ভাবনহাটি গ্রামের আজমত বিশ্বাসসহ এলাকার লোকজন জানান, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আজগর বিশ্বাস ও মঘি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাইয়ের মধ্যে বিরোধ রয়েছে।

বৃহস্পতিবার বিকালে ভাবনহাটি হাটে একটি হাঁস চুরির ঘটনা নিয়ে আজগরের সমর্থক দেলোয়ারের সঙ্গে হাই সরদারের সমর্থক মুকুলের হাতাহাতি হয়।

এর জের ধরে শুক্রবার দুপুর ১২টার দিকে দুদলের সংঘর্ষ বাধে।