২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলেম-এতিমদের সঙ্গে ইফতার খালেদার

প্রথম রোজায় এতিম ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 02:10 PM

Updated : 25 Apr 2022, 06:58 PM

বৃহস্পতিবার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে বিরোধী দলীয় নেতা এই ইফতারের আয়োজন করেন।

শান্তিনগর এতিম খানা ও মাদ্রাসা,  ফকিরাপুল এতিম খানা ও মাদ্রাসা এবং তেজগাঁওয়ের রহমতে আলম মিশনের দেড় শতাধিক শিক্ষার্থী সেখানে ইফতার করেন।

এছাড়া নরসিংদীর জামিয়া কাশেমী মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা কামাল উদ্দিন জাফরী,  হাটহাজারী মাদ্রাসার প্রধান মুহাদ্দিছ মাওলানা শামসুল আলম, পটিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুজাফ্ফর আহমেদ, কামরাঙ্গীচর মাদ্রাসার প্রধান মাওলানা আহমেদুল্লাহ আশরাফ,  লালবাগের বড় কাটরা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবুল হাসানাত আমিনী,  ছারছিনার ছোট পীর মাওলানা আরিফ বিল্লাহ খালেদার আমন্ত্রণে ইফতারে অংশ নেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি,  খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ,  মাহবুবুর রহমান,  এম কে আনোয়ার,  জমিরউদ্দিন সরকার,  আ স ম হান্নান শাহ,  সারোয়ারি রহমান,  রফিকুল ইসলাম মিয়া,  মির্জা আব্বাস,  আবদুল মঈন খান,  ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহম্মেদ তালুকদার,  জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক ও সাধারণ সম্পাদক শাহ মো. নেসারুল হক, মহানগর সদস্য সচিব আবদুস সালামসহ দলের অন্য নেতারা এ সময় উপস্থিত  ছিলেন।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, আলেম-উলামা ও রহমতে আলম মিশনের (মাদ্রাসা) কয়েকজন শিক্ষার্থী ইফতারের সময় খালেদা জিয়ার সঙ্গে মঞ্চে ছিলেন।

ইফতারের আগে আমন্ত্রিত অতিথি এবং ওলামা-মাশায়েখদের সঙ্গে কুশল বিনিময় করেন বিরোধী দলীয় নেতা। ইফতার শুরুর আগে দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।