২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনির সুমনকে আত্মসমর্পণের নির্দেশ

ডেসটিনি ট্রি প্লান্টেশনের কোষাধ্যক্ষ আকবর হোসেন সুমনের জামিন স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 05:03 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

Image
'Attach properties of Destiny, officials'

'Attach properties of Destiny, officials'

দুর্নীতি দমন কমিশনের এক আবেদনের শুনানি করে বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেয়।

আদালতে দুদকের পক্ষে মো. খুরশীদ আলম খান এবং সুমনের পক্ষে সাবেক বিচারপতি মুনসুরুল হক চৌধুরী শুনানি করেন।

খুরশীদ আলম খান বলেন, আদালত জামিন স্থগিত করে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।

গত ২৬ জুন হাই কোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ থেকে জামিন নিয়ে বের হয়ে যান সুমন। হাই কোর্টে জামিন শুনানির সময় দুর্নীতি দমন কমিশনের আইনজীবীরা উপস্থিত ছিলেন না। পরে দুদকের আইনজীবীরা জানান, তারা বিষয়টি জানতে পারেননি।

ওই জামিন আদেশের পর দুদক তা স্থগিতের জন্য আপিল করে।

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ডেসটিনির বিরুদ্ধে গত বছরের ৩১ জুলাই দুটি মামলা করে দুদক। এর একটি মামলায় সুমনকে আসামি করা হয়।