২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক গৌতম দাস পেলেন ‘শামসুদ্দীন মোল্লা স্মৃতি পদক’

সন্ত্রাসী হামলায় নিহত ফরিদপুরের সাংবাদিক গৌতম দাস পেয়েছেন ‘শামসুদ্দীন মোল্লা স্মৃতি পদক’।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 02:23 PM

Updated : 25 Apr 2022, 06:58 PM

বুধবার বিকেলে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে শামসুদ্দীন মোল্লা স্মৃতি সংসদ আয়োজিত এক স্মরণসভায় গৌতমের স্ত্রী দীপালী দাসের হাতে ক্রেস্ট ও ২৫ হাজার টাকা তুলে দেওয়া হয়।

সংগঠনের সভাপতি আবুল ফয়েজ শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এস এম নূরুন্নবী, শামসুদ্দীন মোল্লার স্ত্রী জোবায়দা শামসুদ্দীন, রুশেমা ইমাম, শাজাহান মোল্লা, মেজবাউর রহমান খান মিরোজ, গৌতমের স্ত্রী দীপালী দাস, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক রেশাদুল হাকিম প্রমুখ ।

শামসুদ্দীন মোল্লার ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ৩১ মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য এবং ২৩ মেধাবী শিক্ষার্থীকে নগদ টাকা, শাড়ী, পাঞ্জাবি ও শিক্ষা উপকরণ দেওয়া হয়।