জগন্নাথপুরে পরিবহন ধর্মঘট চলছে
বাস ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
বুধবার সকাল থেকে জগন্নাথপুর-বিশ্বনাথ, জগন্নাথপুর-সুনামগঞ্জ বাস শ্রমিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে এ দুই রুটে সব ধরনের যান চলাচল বন্ধ রযেছে।
এতে সাধারণ পরিবহনে চলাচলকারী যাত্রীদের দুভোর্গে পোহাতে হচ্ছে।
জগন্নাথপুর-সুনামগঞ্জ বাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানি মিয়া জানান, সোমবার দুপুরে জগন্নাথপুর পৌরশহরের ভবানীপুর এলাকায় বিশ্বনাথ থেকে জগন্নাথপুরগামী একটি বাসের ধাক্কায় এক পথচারী মহিলার মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করে ১৫-২০টি বাস ভাংচুর করে।
জগন্নাথপুর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মোক্তাদির আহমদ জানান, পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে শ্রমিক সমিতির সঙ্গে আলোচনা চলছে। তাদের পরিবহন ধর্মঘট প্রত্যহারের জন্য অনুরোধ করা হয়েছে।
