২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় অস্ত্র ও বোমসহ আটক ২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে অস্ত্র, গুলি ও বোমাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 07:06 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

মঙ্গলবার রাতে ফুলবগাদী গ্রাম থেকে আবুল কালাম (৩৫) ও আশাদুল ইসলামকে (৩০) আটক করা হয়।

আলমডাঙ্গা থানার ওসি মনিরুদ্দিন মোল্লা জানান, রাতে আবুল কালাম ও আশাদুল ফুলবগাদী গ্রামে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময়  গ্রামবাসীরা তাদের ধরে পুলিশে খবর দেয়।

পুলিশ তাদের কাছ থেকে দুইটি সাটার গান, দুই রাউন্ড বন্দুকের গুলি, চারটি তাজা বোমা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে।

আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে বলেও তিনি জানান।