২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার ভৈরব নদীতে ট্রলারডুবি

খুলনায় ভৈরব নদীতে মঙ্গলবার রাতে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 06:52 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

নগরীর কোলঘেঁষা ক্রিসেন্ট জুট মিল ঘাটে এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান।

দিঘলিয়া থানার ওসি মো. রোকনুজ্জামান জানান, কেউ নিখোঁজ আছেন কি না তা এখনো বলা যাচ্ছে না। তবে শুনেছি যাত্রীরা সব পুরুষ হওয়ায় তারা সাঁতরে কূলে উঠতে সক্ষম হয়েছেন।

এদিকে স্থানীয়রা জানান, ক্রিসেন্ট জুট মিলের শ্রমিকসহ ২০-৩০ জন যাত্রী নিয়ে ট্রালারটি ভৈরব নদী পার হচ্ছিল। অতিরিক্ত যাত্রী বহনের কারণে কিছুদূর যাওয়ার পর ট্রালারটি নদীতে ডুবে যায়।

এসময় ২০-২১ জন সাঁতরিয়ে পাড়ে উঠতে সক্ষম হন।