২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিষ্টিতে ফরমালিন, নেত্রকোনায় দোকানিকে জরিমানা

মিষ্টিতে ফরমালিন দেয়ায় নেত্রকোনা শহরের ছয়টি মিষ্টির দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 10:36 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ভেজালবিরোধী অভিযান চালানোর সময় ভ্রাম্যমাণ আদালত মিষ্টিতে ফরমালিন পেয়ে এ জরিমানা করে।

ভ্রাম্যমাণ আদালতের প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুন নাহার মান্নু জানান, খাদ্যে ফরমালিনের মাত্রা ৪ পিপিএম হলেও দোকানের মিষ্টিতে ১৭ পিপিএম মাত্রায় ফরমালিন পাওয়া গেছে।

গয়ানাথ, মুক্তি, শ্রী কৃষ্ণ, জ্ঞানদা ও দুর্গা মিষ্টান্ন ভান্ডারসহ কয়েকটি খাবারের দোকান এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় কয়েকটি ওষুধের দোকানকেও জরিমানা করা হয়েছে।

আদালত পরিচালনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী, সোনিয়া সুলতানা, মডেল থানার ওসি এস এম মফিজুল ইসলাম অংশ নেন।