ঈশ্বরদী ইপিজেডে আগুন আতঙ্ক, আহত ১০
পাবনার ঈশ্বরদী ইপিজেডের একটি কারাখানায় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) নাকানা ইন্টারন্যাশনাল নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সাতজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পদদলিত হয়ে ১০ শ্রমিক আহত হন।
ঈশ্বরদী ইপিজেডের মহাব্যবস্থাপক মাহমুদুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আতঙ্কিত হয়ে নামতে গিয়ে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
ইপিজেড কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসমা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের অবস্থা উন্নতির দিকে। এছাড়া আতঙ্কে কয়েকজন শ্রমিক সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন। তারাও সুস্থ হয়েছেন।
