২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেজালবিরোধী অভিযান বন্ধ চায় মুড়ি-চিড়া কল মালিকরা

রোজায় ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযান বন্ধের দাবি জানিয়েছেন মুড়ি ও চিড়া কল মালিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 12:34 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ মুড়ি ও চিড়া কল মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাফর আহমেদ বলেন, রমজান মাসে দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত ‘অহেতুক’ সংগঠনের সদস্যসহ অনেক মুড়ি ও চিড়া কল মালিকদের হয়রানি করে।

তার দাবি, ভ্রাম্যমাণ আদালত কোনো রকম পরীক্ষা ছাড়াই এসব কল মালিকদের বিভিন্নভাবে জরিমানাসহ শাস্তি দেয়, যা মালিকদের চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে।

রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন (ক্র্যাব) মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনে জাফর জানান, ভেজাল ও রাসায়নিকমুক্ত মুড়ি ও চিড়া সরবরাহে সংগঠনের সদস্যদের ইতোমধ্যেই বিভিন্ন সমস্যা সমাধান করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে মুড়ি ও চিড়া কলগুলোতে ভেজাল ও রাসায়নিকমুক্ত পণ্য উৎপাদনের বিষয়টি তদারকি করা হচ্ছে।

এ সময় অন্যদের মধ্যে ভোক্তা স্বার্থ সংরক্ষণ বিষয়ক বেসরকারি সংস্থা ভোক্তা’র নির্বাহী পরিচালক খলিলুর রহমান সজল উপস্থিত ছিলেন।