২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে দুর্ঘটনায় নিহত ২

কক্সবাজারের চকোরিয়ায় দুটি অটোরিকশার সংঘর্ষে এক শিশুসহ দুই জন নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 09:37 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

চকোরিয়া থানার ওসি রনজিত বড়ুয়া জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চকোরিয়া-বদরখালী সড়কের মাইজগঙ্গা এলাকায় দুটি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।

নিহত আব্দুল গফুর (৪৫) মহেশখালী উপজেলার ঘাটিভাঙ্গার মৃত আখতার মিয়ার ছেলে।

আর নিহত শিশুর বয়স আনুমানিক ১০ বছর। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।