২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোটেল মালিককে কুপিয়েছে দুর্বৃত্তরা

যশোরের বেনাপোলে একটি আবাসিক হোটেলের মালিক ও ম্যানেজারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 07:50 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

রোববার রাতে মৌ আবাসিক হোটেলে এ হামলায় আহত হন হোটেলটির মালিক লাভলু রহমান (৪০) ও ম্যানেজার আলী রায়হান (৪২)।

তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাভলু রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে সুমন (২২) নামে এক যুবক গোপনে হোটেলে ঢুকলে চোর সন্দেহে আটক করা হয়। পরে স্থানীয় কয়েকজন এসে তাকে ছাড়িয়ে নিয়ে যান।

সুমন বেনাপোলের দূর্গাপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

এ ঘটনার জের ধরে রোববার রাতে সুমনসহ ১০/১২ জন যুবক এসে হোটেল ম্যানেজার এবং তাকে কুপিয়ে জখম করে চলে যায়।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে লাভলু জানান।

পোর্ট থানার এসআই আজিজুর রহমান বলেন, তারা বিষয়টি শুনেছেন। তবে এখনো কেউ অভিযোগ করেনি।