২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বটগাছে ঝুলছিল লাশটি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 06:37 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

সোমবার সকাল ১০টার দিকে মিনগ্রামের একটি বটগাছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির (৪৫) এ লাশ পাওয়া যায়।

শৈলকুপা থানার এসআই আনোয়ার হোসেন জানান, মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা বটগাছে লাশটি ঝুলতে দেখে পুলিশে খাবর দেন।

লোকটির পরনে লুঙ্গি ছিল। লাশ উদ্ধারের পর ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।