২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলামোটরে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর বাংলামোটর এলাকায় ‘রাহাত টাওয়ার’ নামের একটি বহুতল ভবনে আগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 04:46 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল পৌনে ৮টার দিকে ১২ তলা ওই ভবনের অষ্টম তলায় ‘পেট্রো অ্যান্ড কর্পোরেশনের’ এর কার্যালয়ে আগুন লাগে।

অগ্নিনির্বাপক বাহিনীর পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নাজমা আক্তার বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

“মালিকপক্ষ বলছে, আগুনে প্রায় একলাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।”

রমনা থানার পরিদর্শক (পেট্রোল) মো. শহীদ জানান, আগুনের কারণে প্রাথমিকভাবে আশেপাশের এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় তেমন কোনো সমস্যা হয়নি।