২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরের নাম কী?

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এক ব্রিটিশ সরকারি কর্মকর্তাকে বিয়ে করেছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। সম্প্রতি তাদের বিয়ে হলেও এতদিন বরের পুরো নাম জানা যায়নি। ক্রিস নামটিই জানা গিয়েছিল এতদিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 07:09 PM

Updated : 25 Apr 2022, 06:57 PM

রোববার বিবাহোত্তর আনুষ্ঠানিকতার সময় জানা গেল, টিউলিপ বিয়ে করেছেন ক্রিশ্চিয়ান সেইন্ট জন পার্সিকে।

শফিক সিদ্দিক ও শেখ রেহানার মেয়ে টিউলিপ লেবার পার্টির একজন সক্রিয় কর্মী। পড়াশোনা করেছেন ইউসিএল ও কিংস কলেজে। থাকেন লন্ডনের অভিজাত এলাকা হ্যাম্পস্টেডে।

অনুষ্ঠানে বর-কনের জন্য করা মঞ্চে উঠেই সবার উদ্দেশ্যে সালাম দেন ক্রিস। প্রথমে নিজের পুরো নাম বলেন তিনি। এরপর অনুষ্ঠানে আসায় সবাইকে ধন্যবাদ জানান।

ক্রিস বলেন, “আসসালামুআলাইকুম। আমার নাম ক্রিস। ধন্যবাদ, আপনারা সবাই এসেছেন। আমি খুব খুশি। আমার স্ত্রী টিউলিপ।”

এ সময় তুমুল করতালি দিয়ে নবদম্পতিকে স্বাগত জানান অতিথিরা।

ক্রিসের পর নববধূ টিউলিপও সবাইকে ধন্যবাদ জানান। আগামী দিনের জন্য সবার কাছে শুভকামনা করেন তিনি।

পূর্ব লন্ডনের ওয়েস্ট হ্যামে ইমপ্রেশন ইভেন্ট ভেন্যুতে এই অনুষ্ঠানে বাঙালি সাজে বর ও কনের পাশে ছিলেন টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা। টিউলিপের খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুই পরিবারের ঘনিষ্ঠরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী ছাড়াও উপস্থিত হন বেশ কয়েকজন ব্রিটিশ এমপি। ব্রিটেনের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির এমপি কীথ ভাজ, এমপি ফ্রাংক ডবসন, এমিলি থর্নবেরি, জিম ফিটজপ্যাট্রিক ও জেরমি করবিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানান।