দাউদকান্দিতে ট্রাকের ধাক্কায় নিহত ২
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, মাছ নিয়ে গৌরীপুর যাচ্ছিলেন দুই মৎস্য ব্যবসায়ী আলম ও অমল।
সকাল সাড়ে ৬টার দিকে দাউদকান্দির রায়পুরায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক পেছন থেকে মাছবাহী ভ্যনটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন।
পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে, চালক পালিয়ে গেছে।
