২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীকাইলে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৩ নম্বর কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করেছে বাপেক্স।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 03:25 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

শনিবার তা উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর।

কুমিল্লার মুরাদনগর উপজেলার মকলিশপুরে অবস্থিত দেশের ২৫তম শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের এ কূপ থেকে পরীক্ষামূলকভাবে প্রতিদিন ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হবে।

২০১২ সালের জুলাই মাসে মকলিশপুরে গ্যাসের সন্ধান মিলে। এটি মুরাদনগরের তৃতীয় গ্যাস ক্ষেত্র।