সাভারে বাস-কভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১০
ঢাকার সাভারে বাস ও কর্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারেরের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাদুরচরে ঢাকাগামী শুভযাত্রা পরিবহনের একটি বাসের সঙ্গে একটি কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হয়। আহত হয় আরও ১০জন।
এ ঘটনায় কিছু সময়ের জন্য ঢাকা-আরিচা মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ ছিল।
