গোপালদীতে আটক, আড়াইহাজারে জরিমানা
নারায়ণগঞ্জের গোপালদী পৌর নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
এদিকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আড়াইহাজারে একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সহকারী রিটার্নিং অফিসার মো. জালাল উদ্দিন জানান, জাল ভোট দেয়ার চেষ্টা করায় গোপালদির পাঠানের কান্দি কেন্দ্র থেকে দুপুরে ফারুক মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, আড়াইহাজারের মুকুন্দী গাজীপুরা ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করায় লাল মিয়া নামের এক জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সকাল ৮টায় শুরু হয়ে কোনো বিরতি ছাড়াই ভোট গ্রহণ চলছে এ দুই পৌরসভায়।
