কুমিল্লায় দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
কুমিল্লা সদরে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন অটোরিকশা চালক এবং নিহতের পরিবারের চার সদস্য।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আলেখারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ মিয়ার (৬৫) বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। আহতদের কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, কুমিল্লা থেকে কোম্পানীগঞ্জগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ক্যান্টনমেন্ট থেকে পদুয়ারবাজার বিশ্বরোডগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ফরিদ মিয়া মারা যান।
