২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাইমুড়িতে ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে

নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 06:42 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রগুলোতে বিপুল ভোটার উপস্থিত হয়েছেন।

রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগম জানান, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুইজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ১৭ জন পুলিশ ও মহিলা আনসার নিয়োজিত রয়েছেন।

র‌্যাবের চারটি মোবাইল টিম পুরো নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে। পাশাপাশি প্রতি তিন কেন্দ্রে একজন করে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন।

মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল হক চৌধুরী, সহসভাপতি মাহফুজুর রহমান বাহার, পৌর বিএনপির সভাপতি মোতাহের হোসেন মানিক, উপজেলা বিএনপির উপদেষ্টা আবু তাহের ভুইয়া ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন টুটুল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও রয়েছেন হালিমা বেগম ও মমিনুল ইসলাম মনি।

কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে ২০০৬ সালের ১৩ মার্চে এখানে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।

পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৮২০। নয়টি কেন্দ্রে নয়জন প্রিসাইডিং অফিসার, ৬৫ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১১২ জন পোলিং অফিসার নিয়োজিত রয়েছেন।