বিএনপির নির্বাচন পর্যবেক্ষণ
নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করছে বিএনপি।
সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া পর্যবেক্ষণ সার্বক্ষণিকভাবে তদারিক করছেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, এমকে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মহানগর সদস্য সচিব আবদুস সালামসহ নেতারা।
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী এমএ মান্নান এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সমর্থিত আজমত উল্লা খানসহ ৭ জন মেয়র প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কেন্দ্রীয় কার্যালয় থেকে গাজীপুর নির্বাচনী এলাকায় দলীয় নেতাদের সঙ্গে টেলিফোনে সার্বক্ষনিক যোগাযোগ রাখা হচ্ছে।
এছাড়া কেন্দ্রভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে কথা বলে করণীয় নির্দেশনাও দিচ্ছেন স্থায়ী কমিটির নেতারা।
শনিবার সকাল ৮টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে দুই উপজেলার ৫৭টি ওয়ার্ডের ৩৯২টি কেন্দ্রে ভোটগ্রহন শুরু হয়েছে।
