বগুড়ায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৬
বগুড়ায় মাদক চোরাচালান ও অপরাধবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ১৮৬ জনকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে তিন জামায়াত-শিবিরকর্মীও রয়েছেন।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় এ অভিযান চলাকালে ৫৯ বোতল ফেনসিডিল, ৫০০ গ্রাম গাঁজা, দুই গ্রাম হেরোইন, ১০ বোতল রেক্টিফাইড স্পিরিট ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শুক্রবার সন্ধ্যায় জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান জানান, গ্রেপ্তারদের মধ্যে সদর থানায় ৬৬, শিবগঞ্জে ১৩, সোনাতলায় ১২, গাবতলীতে ১৬, সারিয়াকান্দিতে ৫, ধুনটে ৬, শেরপুরে ১৬, নন্দীগ্রামে ১২, আদমদিঘীতে ৯, দুপচাঁচিয়ায় ৯, কাহালুতে ৭, শাজাহানপুরে ১২ জন।
এছাড়াও জেলা গোয়েন্দা পুলিশ আরো তিন জনকে গ্রেপ্তার করেছে বলে তিনি জানান।
