২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুই মহল্লার সংঘর্ষ, আহত ১০

পূর্ব বিরোধের জের ধরে সিরাজগঞ্জ শহরের দুই মহল্লার বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 03:48 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

শুক্রবার পৌর এলাকার কোলগয়লা ও ধানবান্ধি মহল্লার বাসিন্দারা এ সংঘর্ষে জড়ায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার এই দুই মহল্লার লোকজনের মধ্যে ক্রিকটে খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। রাতে ধানবান্ধির কয়েকজন যুবক কোলগয়লা এলাকার বেশ কয়েকটি বাড়ি ও দোকান ভাঙচুর করে। 

এর জেরে শুক্রবার ধানবান্ধির মহল্লার লোকজন কোল গয়লায় হামলা চালায়।

“এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে লাঠিপেটা করে এবং টিয়ার সেল ও রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ,” বলেন ওসি।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন ওসি রফিকুল ইসলাম।