আদমজী ইপিজেডে দেয়াল ধসে নিহত ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি দেয়াল ধসে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন অন্তত ছয় জন।
শুক্রবার বিকাল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মৃত আলম মিয়ার গ্রামের বাড়ি জামালপুরের বংশীগঞ্জ থানার বগারচর গ্রামে।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন, আদমজীর বিহারী কলোনীর জলাবদ্ধতার পানি নিষ্কাশনের জন্য ইপিজেডের ভেতরে ড্রেনের নির্মাণ কাজ চলছিল।
“৪টার দিকে জুট মিলের পুরাতন দেয়াল ভেঙে পড়ে আলমের মৃত্যু হয়।”
এই ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।
