২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক প্রবাসী নিহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 02:47 PM

Updated : 25 Apr 2022, 06:56 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় শৈলকুপা-হাটফাজিলপুর সড়কের বকশীপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গ্রিস প্রবাসী টোকন জোয়ার্দ্দার (৩৫) উপজেলার হাটফাজিলপুর গ্রামের হালিম জোয়ার্দ্দারের ছেলে। মাসখানেক আগে তিনি ছুটি নিয়ে দেশে আসেন।

শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে টোকন তার মা জরিনা বেগমকে নিয়ে শৈলকুপা থেকে হাটফাজিলপুর ফিরছিলেন।

এ সময় বকশীপুর মোড়ে একটি বাস টোকনের মোটরসাইকেলটিকে চাপা দিলে মা ও ছেলে গুরুতর আহত হন।

লোকজন তাদের উদ্ধার করে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। কিছু পরেই টোকন মারা যান বলে জানান ওসি।