২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বাসচাপায় কিশোর নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বাসচাপায় এক কিশোর নিহত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 07:35 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার গুসিরা পুকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনায় নিহত মো. বাদশা (১২) ভাবুক রহিমপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই আবু সাঈদ জানান, সকাল পৌনে ১০টার দিকে গুসিরা পুকুর পাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহি বাস বাদশাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।