ধামরাইয়ে ট্রাকচাপায় তিন অটোযাত্রী নিহত
সাভারের ধামরাইয়ে ট্রাকচাপায় তিন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধামরাই থানার ওসি (তদন্ত) ইমাম হোসেন জানান, বালুবাহী ট্রাকটি সিএনজিচালিত অটোরিকশাটির উপরে উঠে গেলে তা দুমড়ে মুচড়ে যায়।
লাশগুলো ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
